শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

রাজশাহীতে ইরানি মার্টের নতুন শো-রুমের উদ্বোধন

বিনোদন ডেস্ক
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

রাজশাহীর রানীবাজারে উদ্বোধন করা হয়েছে ইরানি মার্ট এর নতুন বোরকা ফ্যাশন শো-রুম। উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় তারকাকে একনজর দেখতে শো-রুম প্রাঙ্গণে ভিড় করেন অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।

শনিবার (২৫ জুলাই) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী ও ইরানি মার্টের পরিচালনা পর্ষদের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা। এ সময় দর্শনার্থীদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো শো-রুম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় ফ্যাশন মডেল ও অভিনেতা শেখ ফরিদ পলক, অভিনেত্রী লামহা আনশু, কনটেন্ট ক্রিয়েটর ফারহানা বিথী, বৃষ্টি বুড়ী, আফরিন স্বর্ণা, ইফাত তাছনিম, সাদিয়া নাহার, সজল আলী, অভিনেতা আর পি রুবেল, শাকিল আহমেদ, মডেল তাসিকা আহম্মেদ তামান্নাসহ শোবিজ অঙ্গনের আরও অনেক পরিচিত মুখ। পুরো অনুষ্ঠানটি সমন্বয় করেন এম কে রাকিব চৌধুরী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক ডিজাইন, উন্নত মান এবং বৈচিত্র্যময় কালেকশনের বোরকা ও আবায়া নিয়ে রাজশাহীর ক্রেতাদের জন্য যাত্রা শুরু করেছে ইরানি মার্ট। মানসম্মত পণ্য, সাশ্রয়ী মূল্য এবং উন্নত গ্রাহকসেবার মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জনই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

অনুষ্ঠান শেষে অতিথিরা শো-রুম পরিদর্শন করেন এবং ইরানি মার্টের নতুন উদ্যোগের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, মানসম্মত পণ্য ও সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই রাজশাহীর ক্রেতাদের কাছে একটি বিশ্বস্ত ফ্যাশন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর