শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

রাজশাহীতে কারিগরী শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

কারিগরী শিক্ষায় বৈষম্য ও দূরাবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরী ও উচ্চ শিক্ষা নামে স্বতন্ত্র মন্ত্রণালয় গঠনের দাবিতে রাজশাহীতে সরকারি ও বেসরকারি কারিগরী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে। বুধবার সকাল সাড়ে এগারোটা থেকে নগরীর ভদ্রা মোড়ে অবস্থান নেয় তারা। এসময় তারা রেললাইনে আগুন দিয়ে রেলপথও অবরোধ করে।
এর আগে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, সার্ভে ইনস্টিটিউট সহ বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ভদ্রামোড়ে জড়ো হয়।  শিক্ষার্থীরা জানায়, দাবি মেনে না পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। #


এই বিভাগের আরো খবর