রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে যৌথবাহিনী। উপজেলার মুক্তারপুর পাকিয়ানপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। শুক্রবার র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।অভিযানে একটি বিদেশি পিস্তল, তিনটি ওয়ান শুটারগান, একটি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও হাতবোমা তৈরির কাজে ব্যবহৃত প্রায় তিন কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।