রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনিতে শিমুল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দিবাগত রাতে শিমুলের মৃত্যু হয়। নিহত যুবক বাঘা জোতকাদিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর স্কুলের পাশে মুনছুর আলীর ছেলে ইয়ার আলীর বাড়িতে দিবাগত রাতে গরু চুরি করতে যায় গ্রামের গোলাম মোস্তফার ছেলে নিহত শিমুল হোসেন ও নবীন শাহার ছেলে শমজান আলী ।
এসময় বাড়ির মালিকের উপস্থিত টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাদের ধরে গণপিটুনী দিয়ে খুঁটির সঙ্গে বেধে রাখে। দফায় দফায় পেটানোর ফলে অসুস্থ্য হয়ে পড়লে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেয়া হয়। এসময় চিতিৎসক শিমুল হোসেনকে মৃত্যু ঘোষণা করেন। আহত শমজান আলীর অবস্থা গুরতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
বাঘা থানার ওসি সুপ্রভাত মন্ডল জানান, শিমুল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি। তবে গরুর মালিক ইয়ার আলী বাদি হয়ে চোরের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন।