রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
আপডেট :
শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
Share
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টায় এই সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাডভকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত খালেক, সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, প্রধান বক্তা ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল । সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক কাজী মাওলানা সেলিম রেজা।
সমাবেশে রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশীদ মামুন, জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, সদস্য সচিব বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, বিএনপি নেতা রায়হানুল হক রায়হান ও গোলাম মোস্তফা মামুন সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে রাজশাহী বিভাগের আট জেলা থেকে ওলামা দলের নেতাকর্মীরা অংশ নেয়।