সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

রাজশাহীতে জামায়াতের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

আগামী ১৮ জানুয়ারী শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা ও মহানগরীর কর্মী সম্মেলনে আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান আগমন উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগরীর সকল ওয়ার্ডের এবং ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারিদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর শিরোইলে মহানগরীর জামায়াতে ইসলামীর অফিসে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী কর্মী সম্মেলন সফল করতে দায়িত্বশীলদের কে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। দ্বায়িত্বশীলদের উদ্দেশ্য তিনি বলেন, এই সম্মেলনে সকল নেতাকর্মী যেনো সুশৃংখল ও সুন্দরভাবে অংশ নিতে পারে সেই দায়িত্ব আপনাদেরই পালন করতে হবে। সম্মেলনের সফলতা কামনা করে রাজশাহী মহানগরের সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল বলেন, আগামী ১৮
জানুয়ারী রাজশাহী জেলার ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগরীর উদ্যোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মজলুম জননেতা ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বক্তব্য পেশ করবেন। এই সম্মেলন সফল করতে আপনাদেরকে নিরলস পরিশ্রম করতে হবে।নতুন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা বলেন, দীর্ঘ ১৪ বছরের বেশী সময়ের পর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইছে। এই আমেজের সফল রুপ দিতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট, সাংগঠনিক সেক্রেটারী জসিম উদ্দিন সরকার, যুব সেক্রেটারী সালাউদ্দিন আহমেদ।


এই বিভাগের আরো খবর