রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

রাজশাহীতে ট্রেন লাইনচ্যুত, সারা দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

রাজশাহী থেকে চীলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ১টি বগি রাজশাহীর বেলপুকুর থেকে সরদহ স্টেশনের মাঝামাঝিতে লাইনচ্যুত হয়েছে। ফলে রাজশাহীর সাথে সারাদেশের সকল ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম জানান, সকাল ৬টা ২০ মিনিটে চীলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যায়। ২৫ কিলোমিটার যাবার পর ৬টা ৪০ মিনিটে বেলপুকুর পার হয়েই সরদহ স্টেশনের পূর্বে ১০টি বগির মধ্যে শেষের ১টি বগি লাইনচ্যুত হয়। এখনও উদ্ধার কাজ চলছে।
উদ্ধার কাজের নিয়োজিত এক কর্মকর্তার জানিয়েছে, দুপুর ১২টার মধ্যে রেল চলাচল স্বাভাবিক হবে। তিনি আরও বলেন, লাইনচ্যুতির ফলে রাজশাহী থেকে ঢাকাগামী সকাল ৬টা ৪০ মিনিটের ট্রেন মধুমতি এক্সপ্রেস, সকাল ৭টার বিরতীহীন ট্রেন বনলতা এবং সকাল ৭টা ৪০ মিনিটের সিল্কসিটি ট্রেন স্টেশনে আটকা পড়েছে। সিঙ্গেল লাইন থাকায় উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত কোন ট্রেন যাওয়া আসা করতে পারছেনা। উদ্ধারকার শেষ করতে সকাল ১০টা পার হয়ে গেলে বিরতীহীন ট্রেন বনলতার যাত্রা বাতিল করতে হবে। তবে রেল কর্তৃপক্ষ দ্রুত কাজ শেষ করতে যথাসাধ্য চেষ্টা করছে।


এই বিভাগের আরো খবর