সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে জনি গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪

রাজশাহীর কাটাখালি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জনি গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব রাজশাহী। রাজশাহী র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা কাটাখালি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গেফতারকৃতরা হলো, জনি গ্যাংয়ের প্রধান রাজশাহীর শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার জিয়ারুল ইসলামের ছেলে জনি ইসলাম, একই এলাকার বাবলুর ছেলে মাসুম আলী, ফজলুর ছেলে কুরমান আলী, আব্দুল লতিফের ছেলে টিপু সুলতান, আলামিন শেখের ছেলে সাগর, নান্নুর ছেলে সুজন আলী, তোফাজ্জল হোসেনের ছেলে নুরমান ইসলাম, খালেকের ছেলে আবু হানিফ তার ভাই আব্দুল মান্নান খাঁ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র‌্যাব আরো জানায়, জনি কাটাখালি এলাকার কুখ্যাত সন্ত্রাসী। তার নামে অস্ত্র, মাদক, মারামারিসহ ১০টি মামলা রয়েছে। জনির নেতৃত্বে তার সহযোগীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্নস্থানে চাঁদাবাজি, জমিদখল করে থাকে। তারা দীর্ঘদিন থেকে রাজশাহী নগরীর বিভিন্ন পয়েন্টে দলবদ্ধভাবে ছিনতাই করে আসছিলো। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে আসছিল জনি গ্যাংয়ের সদস্যরা। তাদের অপকর্মে এলাকার লোকজন ভয়ে মুখ খুলতে সাহস পেতো না।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে রাতে জনি গ্যাংয়ের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কাটাখালি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের পর আজ দুপুরে নগরীর কাটাখালী থানায় সোপর্দ করা হয়।


এই বিভাগের আরো খবর