রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকের নাম হ্রদয় । তার বাড়ী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন বলেন, মৃত হ্রদয়কে রোববার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার ভোরের দিকে তার মৃত্যু হয়। মৃত হ্রদয় ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময় ১৮ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এ ছাড়া বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮২ জন রোগী চিকিৎসাধীন।