বিভাগীয় শহর রাজশাহীতে মহাষষ্ঠীর মধ্যদিয়ে আজ বুধবার শুরু হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বুধবার গভীর রাত থেকে নগরীর মন্ডপে মন্ডপে অধিষ্টিত করা হয় মা দুর্গার প্রতিমা। ঢাক–ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে মন্ডপ গুলো। সকালে পূজা শেষে অঞ্জলি প্রদান ও ভোগ বতিরণ করা হয়। পঞ্জিকা মতে আজ সকাল সাড়ে ৭টার পর মহাসপ্তমী শুরু হয়ে চলবে আগামীকাল সকাল পর্যন্ত।
এবছর দেবী দুর্গার আগমন হয় দোলায় বা পালকিতে। ওই পালকি বা দোলায় দেবীর আগমন বা গমন হলে ফলাফল হয় মড়ক। দেবী দুর্গার ২০২৪ সালে মর্ত্যে আগমন যেহেতু দোলায় হচ্ছে, তার ফলাফল হতে পারে মড়ক। যা শুভ ইঙ্গিত নয়। এছাড়াও দেবী স্বর্গে গমন করবেন ঘোটকে বা ঘোড়ায়।
এবারে পূজামন্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবীরা।
রাজশাহী জলো প্রশাসক সরকার অসীম কুমার জানান, প্রতিটি মন্ডপে আনসার সদস্যদের পাশাপাশি পুলিশ ও র্যাব সদস্যরা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা তৎপরতা। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে সে ব্যাপারে কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্ত।
এবার রাজশাহী জেলা ও মহানগরী মিলে ৪১২ টি মণ্ডপে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চলছে। এর মধ্যে মহানগরে ৭৭টি পূজামণ্ডপ আর জেলায় ৯ টি উপজলোয় ৩৩৫টি মন্ডপে পূজা অনুষ্ঠতি হচ্ছ। লোকনাথ পঞ্জিকা অনুযায়ী, আজ ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী ও ১২ অক্টোবর মহানবমী। এরপর ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে এই শারদীয় দুর্গোৎসবের।