রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

মাঘের আগে পৌষ মাসের তীব্র শীতে কাঁপছে রাজশাহী। শুধু এই মৌসুম নয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রাজশাহী। সকাল ৬টায় তাপমাত্র ছিল ৭ ডিগ্রি সেলসিয়াসে। আকাশে কুয়াশার আধিক্য তেমন না থাকলেও হাড়কাঁপানো হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। 

শীতের কারণে কিছুটা হলেও স্থবির হয়ে পড়েছে জনজীবন। কি শহর, কি গ্রাম, একই চিত্র জেলার সবখানে। আবহাওয়া অফিসের হিসেবে সকালে বাতাসে আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। ফলে কনকনে ঠান্ডা বাতাসে শরীরে ছড়িয়ে পড়ছে তীব্র শীতের শিহরণ।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বাতাসে আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ থাকায় অনুভূত তাপমাত্রা আরও কম।


এই বিভাগের আরো খবর