শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

রাজশাহীতে নির্বাচনে ৭ শতাধিক বিজিবি মোতায়েন থাকবে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৭০০ জনের অধিক বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী ৩টি উপজেলায় বিজিবি এককভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক রিয়াজ শাহরিয়ার। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাজশাহী-১ বিজিবির সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


এই বিভাগের আরো খবর