রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার ১৩ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদক মামলার আসামি ১ জন ও অন্যান্য মামলার আসামি ৭ জন।

তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান পিপিএম বলেন, বিভিন্ন অপরাধ ও মামলায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি ও থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর