সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

রাজশাহীতে ফেরিঘাটের ইজারা বাতিলের দাবীত চরবাসী মানুষের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বিচ্ছিন্ন চর আষাড়িয়াদহ সহ সকল ফোরিঘাটের ইজারা স্থাূয়ী ভাবে বাতিলের দাবীতে হাজার হাজার চরবাসী মানুষ রাজশাহী বিভাগীয় অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধ করে। বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে চর আষাড়িয়াদহ ও আলাতুলি ইউনিয়নের ভগবন্তপুর পেটাও আলাতুলি আন্তঃজেলা, ফুলতলা ভাটোপাড়া ও বড়গাছী পেটাও বিদিরপুর এবং প্রেমতলী ফেরিঘাটের হাজারো মানুষ এতে অংশ নেন।


চরবাসী জনতা অভিযোগ করেন, ইজারাদার ঘাটিয়ালদের দীর্ঘ ৫৪ বছরের অনিয়ম ও জনদুর্ভোগে বর্তমানে পারাপারের নির্ধারিত টোলের চেয়ে কয়েকগুন টোল বেশি নেয়া হচ্ছে। এজন্য ঘাটগুলোর বর্তমান ইজারাদারসহ স্থায়ীভাবে ইজারা বাতিলের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।
মানববন্ধনে সাধারন মানুষের সাথে বিএনপি জামায়াত নেতারা একাত্বতা ঘোষণা করেন। তারা বক্তব্যে বলেন, একটি চক্র চরের মানুষদের জিম্মি করে রেখেছেন দীর্ঘদিন ধরে। অবিলম্বে এ চক্রের হাত থেকে মুক্তির ব্যবস্থা করতে হবে প্রশাসনের পক্ষ থেকে। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনার বরাবর স্মারক লিপিও প্রদান করেন আন্দোলনকারীরা।

 


এই বিভাগের আরো খবর