রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

রাজশাহীতে বিএনপি নেতার বাড়ীতে হামলা ভাংচুর অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

রাজশাহী রাজপাড়া থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা রুহুল আমীন বাবলু’র ভাটাপাড়া মিঠুর মোড় বাড়ীতে হামলা ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে সন্ত্রাসীরা। রাজপাড়া থানা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসীরা এই হামলা চালায় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল আমীন বাবলু। এঘটনায় রাজপাড়া থানায় এজহার দেয়া হয়েছে।

পোড়া বাড়ীর সামনে সংবাদ সম্মেলনে নেতা রুহুল আমীন বাবলু জানান, বর্তমান রাজপাড়া থানা বিএনপি থানা কমিটি গঠনের পর কিছু আওয়ামী লীগের এজেন্ট নতুন কমিটিতে স্থান পায়। তাদের বিষয়ে প্রতিবাদ করায় বিএনপির কিছু পদধারী নেতা যারা আওয়ামী লীগের দোসর ও ক্যাডার তাদের নেতৃত্বে রাত ১২টার দিকে তার বাসায় অতর্কিতভাবে সংঘবদ্ধ ৩০/৪০ জনের একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র, পেট্রোল, আগ্নেয়াস্ত্র, লাঠি, পাইপ নিয়ে তার ও পরিবারের সদস্যদের উপর হামলা চালায়, ভাংচুর করে। হামলা ভাংচুরের হাত থেকে বাদ যায়নি, এসি ও বাড়ীর জানালার কাঁচ।

এসময় বাধা দিতে গেলে ছেলে-মেয়ে, স্ত্রীসহ সকলকে পিটিয়ে আহত করে এবং অকথ্য ভাষায় গালাগালি করে এবং লুটপাট চালায়। পরে তারা আমার বাসায় থাকা ইউনিকর্ন মোটর সাইকেল এবং পেট্রোল দিয়ে বাড়িতে আগুন দেয়। বাড়ীর সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা ৩/৪ রাউন্ড গুলি ফুটিয়ে পালিয়ে যায়। পওে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। এঘটনায় প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়।


এই বিভাগের আরো খবর