মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

রাজশাহীতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিভাগীয় শহর রাজশাহীতে উদযাপিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুন অর রশীদ মামুন। বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক ওলাউল হক রানা সহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্বৈারাচার হাসিনা সরকারের আমলে খুন হওয়া বিএনপি নেতাকর্মীসহ কোটা বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিএনপির নেতারা জানান, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সংক্ষিপ্ত করার নির্দেশ রয়েছে কেন্দ্র থেকে। প্রতিষ্ঠাবার্ষিকীর টাকা বন্যা কবলিতৈ মানুষের সাহার্যের জন্য দান করা হয়েছে।


এই বিভাগের আরো খবর