বাংলাদেশ প্রিমিয়ার লীগের বিপিএল ট্রফি বিভাগীয় শহর রাজশাহীতে প্রদর্শন করা হয়েছে। সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত নগরীর আলুপট্টি মোড়ে এই ট্রফির প্রদর্শন করা হয়। সকাল থেকেই রাজশাহী ক্রিকেট প্রেমী কিশোর ও যুবকরা ট্রফি দেখতে আসে এবং স্মৃতির পাতায় ধরে রাখতে ট্রফির সাথে ছবি ও সেলফি তুলে।
এদিকে বেলা ১১টার দিকে আয়োজকদের আমন্ত্রনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা, সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু। এসময় এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, রাজশাহী হচ্ছে ক্রিকেটার তৈরীর মাটি। মাঝে কিছুটা পিছিয়ে ছিল। আবারও রাজশাহীর ক্রীড়াঙ্গন জেগে উঠেছে। তিনি আশার করেন সবাইকে ছাড়িয়ে বিপিএল এর ট্রফি এবার রাজশাহীর ঘরেই উঠবে।

অপর দিকে বিপিএল এর ট্রফি দেখতে আসা রাজশাহীর ক্রিকেট প্রেমীরা রাজশাহীতে এই টুর্ণামেন্টের কোন খেলা না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। ক্রীড়ামোদীরা বলেছেন ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে এই ধরনের খেলা বিভাগীয় শহর গুলো তে দেয়া উচিত। রাজশাহীতে বিশ্বমানের ভেন্যু ও আবাসন থাকার পরেই আন্তর্জাতিক খেলা না হওয়ার পেছতে বিসিবির উদাসিনতাকে দায়ী করেছেন। আগামীতে যাতে এই ধরনের খেলা রাজশাহীতে হয় তার জন্য উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছেন।