রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

রাজশাহীতে সাবেক এমপি নাদিম মোস্তফার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

রাজশাহী -৫ পুঠিয়া -দূর্গাপুরের সাবেক সংসদ ও জেলা বিএনপির সভাপতি এ্যাড.মরহুম নাদিম মোস্তফার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেল চারটার দিকে দূর্গাপুর পানি উন্নয়ন বোর্ড মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা সহ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ সময় দূর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড নাদিম মোস্তফার সহধর্মিণী এ্যাড নুরুন্নাহার পারুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড নাদিম মোস্তফার ছেলে জুলফার নাইম মোস্তফা, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটিুকি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


এই বিভাগের আরো খবর