জানা গেছে, গেল ২৯ নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির রাজশাহী জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্র। এরপর থেকেই তাকে আওয়ামী দোসর আখ্যা দিয়ে দলের একটি অংশ আন্দোলনে নামে। এ নিয়ে একই কমিটির পাঁচজন সদস্য পদত্যাগ করেছেন। এনসিপির জেলা আহ্বায়ক সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার না করায় তারা তাকে অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হয়েছেন।
বিষয়টি নিয়ে মোতালেব হোসেনকে মুঠোফোনে কল করা হলে তিনি বলেন- ফোনে চার্জ কম। পরে বক্তব্য দেব, ফোন বন্ধ হয়ে যাবে। এরপরই কলটি কেটে যায়। তবে তিনি অন্য গণমাধ্যমকর্মীদের জানান, সারজিস আলমকে তারা অবাঞ্ছিত ঘোষণা করেছেন। সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রাজশাহীতে এনসিপিকেই অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
বিষয়টি নিয়ে শনিবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে এনসিপির রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
একই সময়ে সারজিস আলমের মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তাই তার প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।