রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২ মে, ২০২৫

রাজশাহী নগরে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। এতে তারা ডান হাতের কব্জির রগ কেটে গেছে।বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে নগরের মতিহার থানার বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মতিহার থানার ওসি আব্দুল মালেক।আহত হাসান আলী (৪৫) রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৩০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক। তিনি বুধপাড়া এলাকার বাসিন্দা হাসমত আলীর ছেলে।

ওসি আব্দুল মালেক বলেন, রাতে হাসান আলী নিজ বাড়িতে অবস্থান করছিলেন। সেখান থেকে তাকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আহতের স্বজনদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

তবে শুক্রবার সকাল পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানান ওসি আব্দুল মালেক।


এই বিভাগের আরো খবর