মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় এক রোগীর মৃত্যু হয়েছে। এই একই সময়ে প্রাইভেট ক্লিনিকে আরো ২ জনের মৃত্যু হয়। রামেক হাসপাতালে নতুন করে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। 

বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত মোট ৪২৯ জন রোগী এই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে, শুরু থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে নিয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে।


এই বিভাগের আরো খবর