রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

রাজশাহীতে ১২ টন রঙ মেশানো মুগডাল জব্দ, ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

রাজশাহীতে রঙ মেশানো ১২ টন মুগডাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে পোকামাকড়যুক্ত ও নিম্নমানের ডাল মজুদের দায়ে দুই ডাল মিলের মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৫ নভেম্বর) বিকেলে চারঘাট উপজেলার হলিদাগাছী স্টেশন এলাকায় মামা ভাগ্নে এন্টারপ্রাইজ (ডাল ক্রাশিং অ্যান্ড সর্টিং মিল) ও মেসার্স পারভেজ এন্টারপ্রাইজে (ডাল অ্যান্ড সর্টিং মিল) অভিযান পরিচালনা করেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুল করিম মিজান। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর