সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

রাজশাহীতে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

ভারত-বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের , দুদেশের সাংস্কৃতির সাথে একটি যোগসূত্র রয়েছে বলে মন্তব্য করেন, ভারতীয় সরকারি হাইকমিশনার মনোজ কুমার। রাজশাহীতে মঙ্গলবার ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

যোগব্যায়াম অনুষ্ঠানের শুরুতেই রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার তার স্বাগত বক্তব্যে বলেন ভারত-বাংলাদেশের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকটি তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশ হাতে হাত রেখে বন্ধুত্বের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে। ভারতীয় সহকারি হাইকমিশনার যোগব্যায়ামের ইতিহাস ও বর্তমান বিশ্বে যোগব্যায়ামের ব্যাপক প্রসারের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী ৬ আসনের এমপি আবু সাঈদ চাদ, ৩ আসনের সাংসদ শফিকুল হক মিলন, রাজশাহী রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত পুলিশ কমিশনার গাজীউর রহমান সহ চেম্বার অব কর্মাস এর সভাপতি ও পরিচালক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

উৎসবমুখর এই আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে যোগব্যায়াম অনুশীলনে অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর