সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

রাজশাহীতে ১৫ মে থেকে আম পাড়া শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

রাজশাহীতে আগামী ১৫ মে থেকে গুটি আম সংগ্রহের মধ্যে দিয়ে শুরু হবে এবছর আমের ক্যান্ডার। এরপর পর্যায়ক্রমে বাজারে আসবে গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া ও ফজলি সহ বিভিন্ন জাতের আম। রোববার  বিকেল সাড়ে ৩টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলতি মৌসুমের আম সংগ্রহের সময়সূচির অংশ হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্যালেন্ডার ঘোষণা করেছে। কৃষি বিভাগ জানিয়েছে, অপরিপক্ব আম বাজারজাত ঠেকাতে এবং আমের গুণগত মান ঠিক রাখতে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে থেকে হিমসাগর ও খিরসাপাত সংগ্রহ করা যাবে। এ ছাড়া, ১০ জুন থেকে বানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি বাজারজাত করা যাবে।

বারি আম-৪ সংগ্রহ শুরু হবে ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই এবং গৌড়মতি ১৫ জুলাই থেকে সংগ্রহ করা যাবে। তবে কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারা বছরই সংগ্রহ করা সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ।

আম পরিবহন বাজারজাতকরণ ও সংগ্রহবিষয়ক বিশেষ এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন ছাড়াও বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তারা।

 


এই বিভাগের আরো খবর