রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

রাজশাহীতে ৩১ দফার লিফলেট বিতরনে হামলা, বিএনপি নেতা আহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

রাজশাহীর তানোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করতে গিয়ে একই দলের প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতানুল ইসলাম তারেক। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনার জন্য মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিনের অনুসারীকে দায়ী করা হয়েছে। বিএনপি নেতা ও শিল্পপতি সুলতানুল ইসলাম তারেকের বাড়ি গোদাগাড়ী উপজেলায়। তিনি ।

পুলিশ ও আহত বিএনপি নেতা জানান, রোববার বিকালে উপজেলা সদরে থানার মোড়ে পথসভা করার পর লিফলেট বিতরণের সময় হামলার শিকার হন বিএনপির এই নেতা । রোববার রাতে সুলতানুল ইসলাম তারেক একটি ইসলামী জলশায় যোগ দিতে তানোরে যান। বিকালে উপজেলা সদর থানার মোড়ে তিনি তারেক রহমানের ঘোষণা করা ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ শুরু করলে বিএনপি নেতা শরিফ উদ্দিনের অনুসারিরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পায়ে আঘাত পান সুলতানুল ইসলাম। তার সাথে  থাকা দুটি গাড়ি ভাঙচুর করা হয়।

এ বিষয়ে সুলতানুল ইসলাম তারেক জানান, ‘বিএনপির মধ্যে আওয়ামী লীগের প্রেতাত্মা ঢুকে গেছে। তাই এ হামলা।’ তানোর থানার ওসি মিজানুর রহমান জানান, বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক তানোরে দলীয় অনুষ্ঠানে এসে হামলার শিকার হন খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে তিনি থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর