সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

রাজশাহীর চিহ্নিত অস্ত্রবাজদের গ্রেফতার দাবী বিএনপির

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা গুম খুনের সাথে জড়িত চিহ্নিত অস্ত্রবাজদের গ্রেফতার এবং শাস্তির দাবী জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা। আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান সাথে মত বিনিময় সভায় বিএনপির নেতারা এ দাবী জানান। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশী নির্যাতনের ভয়াবহ সব চিত্র তুলে ধরেন বিএনপি নেতারা।
বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এর নেতৃত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশীদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল, হক রানা, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপি’র সদস্য আরিফুল শেখ বনি সহ নেতৃবৃন্দ। পরে সংবাদিকদের বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত বলেন, ৫ আগষ্টের পর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। দলের নাম ভাঙ্গয়ে কেউ যাতে কোন আইন বিরোধী কাজ করতে এব্যাপারে নিদের্শ দেয়া হয়েছে। এরপরও যদি কেউ আইন বিরোধী কাজ করে সে যে দলের হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা পুলিশকে বলা হয়েছে।


এই বিভাগের আরো খবর