রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

রাজশাহীতে বিদেশি পিস্তল ও গুলি সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

রাজশাহীর জেলার ডিবি পুলিশ ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত’র নাম মোঃ শরীফ আলী (২৫)। সে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া রাজবাড়ী গ্রামের মোঃ হেকমত আলীর পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশ গলে রাতে জেলার দুর্গাপুর বাজার  এলাকায় বিশেষ অভিযান নামে । এসময়   গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার বাঘা থানার দুর্গম চর হতে একজন ব্যক্তি ভাড়ায় চালিত সিএনজিযোগে ১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি বিক্রয়ের উদ্দেশ্যে দুর্গাপুর থানা হয়ে নাটোর জেলার নলডাঙ্গা থানার দিকে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র)  মাহাবুব আলম অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্গাপুর থানাধীন পালি বাজার গ্রামস্থ জনৈক  মিঠুন এর বাঁশের আড়তের সামনে পাকা রাস্তার সম্মুখ হতে সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে শরীফ আলীর দেহ তল্লাশি করে তার কোমরে কস্টেপ দিয়ে পেঁচানো অবস্থায় ১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ১ টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি পাওয়া যায় ।
এ অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


এই বিভাগের আরো খবর