শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে। রাজশাহীর বিমানবন্দরকে আরও সম্প্রসারিত করে এই মাছ রপ্তানির ব্যবস্থা করা হবে। রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ মৎস্য খাতে সবদিক দিয়ে এগিয়ে যাবে। বর্তমানে মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে। কোনো কোনো ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় অবস্থানেও রয়েছে। আগামী দিনে এ খাত আরও এগিয়ে যাবে। আপনাদের সন্তানরা এখন পড়াশোনা করছে, অনেকে এমএ পাস, বিএ পাস করছে। অনেকেই অনেক পেশায় যাবে।

রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী আরও বলেন, রাজশাহীর আশপাশের খাল-বিলগুলো মাছ চাষের উপযোগী করে তোলা হবে। চাষিরা মাছ উৎপাদন করে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করবেন। এ জন্য রাজশাহীর চাষিদের দেশীয় পদ্ধতিতে মাছ চাষের আহ্বান জানান তিনি।

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এবার জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হচ্ছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আগে রাজশাহী কালেক্টরেট পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন ভূমিমন্ত্রী। পরে নগরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে


এই বিভাগের আরো খবর