বাংলাদেশের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও সনাতনী বিএনপি পরিবারের বেশ কয়েকজন নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন। এ তালিকায় দলের কেন্দ্রীয় থেকে শুরু করে বিভাগীয় ও জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা রয়েছেন। এর মধ্যে রাজশাহীর দুজন নেতার নাম বেশ আলোচনায় আছে। এরা হলো রাজশাহী-৬ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রমেশ দত্ত, রাজশাহী-১ এবং রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার।

এছাড়া মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন, ঢাকা-৩ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মাগুরা-২ আসনে দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান বিজন কান্তি সরকার এবং ঝিনাইদহ-১ আসনে দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। নাটোর-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জন গোমেজ, যশোর-৬ আসনে সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, এবং ঢাকা থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীও ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।

দলীয় সুত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এস. এন. তরুণ দে, সুনামগঞ্জ-১ আসনে ফ্রন্টের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুদীপ রঞ্জন সেন (বাপ্পু), মাদারীপুর-২ আসনে ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মিল্টন বৈদ্য, এবং নড়াইল-১ আসনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য সচিব আনন্দ সাহা,যুবদলের কেন্দ্রীয় নেতা পার্থদেব মন্ডল খুলনা -১ মনোনয়ন প্রত্যাশী তালিকায় রয়েছেন।
পটুয়াখালী-১ আসনে জেলা বিএনপির সভাপতি ও কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান স্নেহাংশু সরকার কুট্টি, রংপুর-২ আসনে সাবেক সংসদ সদস্য পরিতোষ চক্রবর্তী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায় ঠাকুরগাও -৩, রাঙ্গামাটি জেলা থেকে অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও মনি স্বপন দেওয়ান, বান্দরবান থেকে সাচিং প্রু জেরী ও ম্যা মাচিং মার্মা, খাগড়াছড়ি থেকে সমীরণ দেওয়ান, এবং সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক তালুকদার, মানিকগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সত্যেন্দ্রনাথ পন্ডিত ভজন মানিকগঞ্জ -১থেকে ধানের শীষের টিকিটের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে জানাগেছে, এইসব নেতারা দলের জন্য নিবেদীত প্রাণ। তারা নিজ নিজ এলাকায় দলীয় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের হামলা মামলা ও নির্যাতনের শিকার। তাদের প্রত্যাকের বিরুদ্ধে মামলা রয়েছে। বছরের পর বছর ধরে আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সক্রিয় ছিল। দলের নেতাকর্মীদের আপদে বিপদে পাশে ছিল। আওয়ামী লীগ সরকার পতনের পর এলাকায় দলের ভারপ্রাপ্ত দেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবী নিয়ে সাধারণ মানুষের দোয়ারে গেছেন।
ফ্রন্টের শীর্ষ নেতারা জানিয়েছেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ বাড়াতে ও সমঅধিকার নিশ্চিত করতে বিএনপির মনোনয়ন বোর্ডে তাদের পক্ষ থেকে যোগ্য প্রার্থীদের নাম প্রস্তাব করা হয়েছে।