বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

রাবিতে ”তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের আয়োজনে নবীন বরণ ও মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এছাড়াও ক্যারিয়ার গঠনমূলক আলোচনায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার নিলনায়তনে বেলা তিনটা থেকে শুরু হয় এই অনুষ্ঠান চলে সন্ধ্যা পর্যন্ত।

সেমিনারে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। এছাড়াও বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা, সাবেক ও বর্তমান উপদেষ্টারা আয়োজনে অতিথি হিসেবে ছিলেন। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের বরণ ও তাদের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর