রামেক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে- রামেক হাসপাতালের ৪০ শয্যার আইসিইউ। রোগীর স্বজনদের দীর্ঘ দিনের অনুরোধ ছিল যে চিকিৎসাধীন মানুষ যে ধর্মের তাকে সেই ধর্মীয় বাণী শোনানোর। মুসলিম হলে- পবিত্র কোরআন মাজিদ, হিন্দু ধর্মালম্বীদের জন্য গীতা এবং খ্রিস্টান ধর্মালম্বীদের জন্য বাইবেল শোনানোর ব্যবস্থাও নেওয়া হয়েছে।
হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ২০১১ সালে রামেক হাসপাতালে আইসিইউ চালু করা হয়। চালুর পর থেকে অনেক রোগীর স্বজনরা তাকে অনুরোধ করেন- তাদের প্রিয়জনের মৃত্যুর সময় যেন নিজ ধর্মের বানী শোনানো হয়। নানান কারণে এতদিন এটা বাস্তবায়ন করা যায়নি। তবে একজন ব্যক্তির দেওয়া অনুদানে হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন মৃতপ্রায় রোগীকে নিজ ধর্মীয় বাণী হেডফোনের মাধ্যমে শোনার ব্যবস্থা করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন রোগীর স্বজন জানান, তার বাবা গত তিনদিন থেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো না। আমরা সবসময় আল্লাহকে ডাকছি। সন্ধ্যায় হাসপাতালে এসে শুনলাম রোগীর স্বজনদের চাহিদা অনুযায়ী ধর্মীয় বাণী শোনানো হবে। এটা নিঃসন্দেহে ভালো উদ্যাগ।