শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হলে ৫ বছরেও পরিবর্তন আসবে না

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

রাষ্ট্রের নীতি ও কাঠামোগত সংস্কার না হওয়ায় দেশের সার্বিক পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন হচ্ছে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, ‘সংস্কার সাধন না হলে আগামী পাঁচ বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না। তাই জনপ্রত্যাশা পূরণে সংস্কার করতেই হবে।’ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘রাষ্ট্রের কাছে জনগণের যা চাওয়া, তার কোনো মাত্রাতেই স্বস্তিজনক খবর নেই। দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে, জ্বালানিখাতে দফায় দফায় হয়রানির শিকার হতে হচ্ছে। জননিরাপত্তায় তেমন কোনো উন্নতি নেই। বিনিয়োগ পরিস্থিতি ভয়াবহ।’

বিশেষ করে সাধারণ ভোটের আনুপাতিক হারের ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের দাবি জানান তিনি। একই সঙ্গে আর্থিক খাতে কঠোর শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে গ্যাস-বিদ্যুতের সমস্যায় জনদুর্ভোগ ও উৎপাদন ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। গ্যাস ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান বের করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।


এই বিভাগের আরো খবর