রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
সভায় আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, আরএমপির ডিসি মধুসুদন রায়, স্থানীয় সরকার রাজশাহী উপ-পরিচালক টুকটুক তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ বাদশা মিয়া, নেসকোর তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ, পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ মোঃ হবিবুর রহমান, রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কবির হোসেন, সামাজিক বন বিভাগ রাজশাহীর সহকারী বন সংরক্ষক মোঃ মেহেদীজ্জামান, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মোঃ সানাউল্লাহ্, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, গণপূর্ত সার্কেলের সহকারী প্রকৌশলী মোঃ ছাইদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক একেএম মুরশেদ, রাজশাহী ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আল্লা হাফিজ, বিটিসিএল ডিজিএম সাদিকুর রহমান মাবুদ, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, ভ্যাটেরিনারী সার্জন মোঃ ফরহাদ উদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, প্রধান কর নির্ধারক গোলাম রব্বানী, জন্ম মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন সহ বিভিন্ন ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন।