গত ১৩ আগস্ট নৌপথে পলায়নরত অবস্থায় আনিসুল হককে সদরঘাট থেকে গ্রেফতার করে পুলিশ।মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট আন্দোলনে অংশ নেন আব্দুল জব্বার সুমন। ওইদিন সন্ধ্যায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় গত ১৯ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন নিহতের মা।






