গত ১২ মে রাত ১২ টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরের দিন তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে জুলাই আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওইদিন বিকাল ৪টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জন আসামি করা হয়েছে।







