বাংলাদেশি এক টাকায় কত ইরানি রিয়াল পাওয়া যাবে?
সাধারণ মানুষের ওপর প্রভাব
এরমধ্যে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের আবারও যুদ্ধ বাধতে পারে এমন আশঙ্কা করছেন সাধারণ মানুষে। গত ১২ জুন ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হয়। যা ১২ দিন স্থায়ী ছিল।
আলী মোশতাগ নামে ৫৩ বছর বয়সী এক ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার বার্তাসংস্থা এপিকে বলেছেন, “সাধারণ মানুষের জীবন শুধুমাত্র আরও কঠিনই হবে না, নিষেধাজ্ঞার কারণে বৈদেশিক মুদ্রা খুবই কম আসায়, আশঙ্কা দেখা দিয়েছে সরকার পুরোনো অবকাঠামো রক্ষণাবেক্ষণ অব্যাহত রাখতে পারবে কি না।”
যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে তেহরানের বিরুদ্ধে ফের ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ নীতি গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে দেশটির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। এছাড়া পারমাণবিক কার্যক্রম নিয়ে জাতিসংঘ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে।