রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

র‍্যাঙ্কিংয়ে লিটন ও জাকেরের উন্নতি

স্পোর্টস ডেস্ক
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে লিটন কুমার দাসের পঞ্চাশ ছোঁয়া ইনিংসের প্রতিফলন পড়েছে র‍্যাঙ্কিংয়ে। এই সংস্করণের ব্যাটসম্যানদের মধ্যে ছয় ধাপ এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। উন্নতি হয়েছে জাকের আলিরও।যথারীতি বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে এখন ৪১ নম্বরে আছেন লিটন। তালিকায় বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তার ওপরে আছেন কেবল তানজিদ হাসান। ৩ ধাপ পিছিয়ে এখন ৩৯ নম্বরে এই ওপেনার।

তিন টি-টোয়েন্টির সিরিজে ডাচদের ২-০ ব্যবধানে হারানোর পথে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন লিটন। প্রথম দুই ম্যাচেই অপরাজিত ছিলেন তিনি। বৃষ্টিতে ভেসে যাওয়া তৃতীয় টি-টোয়েন্টিতে ৭৩ রান করেন স্টাইলিশ এই ব্যাটসম্যান। তার ৪৬ বলের ইনিংসটি গড়া ছিল ৪টি ছক্কা ও ৬টি চারে।


এই বিভাগের আরো খবর