রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

লিটনের টেস্টে সেঞ্চুরি পাকিস্তানের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক :
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

সিলেটে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি করেছেন লিটন দাস। দলকে একাই টেনে সম্মানজনক এক ইনিংস গড়ে দিয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। তার উইকেট নেওয়ার সুযোগ একাধিকবার পেয়েছিল পাকিস্তান। কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে না পারার খেসারত দিয়েছে তারা। আর এই সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি করেছেন লিটন। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে পাকিস্তানি পেসার খুররম শাহজাদ সেই আক্ষেপের কথা লুকাননি।

এই ‘জীবন’ পাওয়ার পূর্ণ সুযোগ নেন লিটন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলাদেশ দলকে টেনে তুলে তিনি ১৩৫ বলে দুর্দান্ত একটি সেঞ্চুরি তুলে নেন এবং শেষ পর্যন্ত ১২৬ রান করে আউট হন। তার এই লড়াকু ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। তারও আগে ৩৩ রানে সাজিদ খানের ফিরতি বলে তার হাত ফসকে জীবন পান লিটন। খুররম বলেন, ‘আমরা দ্রুত কিছু উইকেট পেলেও কিছু রিভিউ মিস করেছি। লিটন দাস আউট ছিল, রিভিউ নিতে মিস করে ফেলি। তাকে আউট করলে অনেক আগেই তারা অলআউট হয়ে যেত। তবে এটা খেলারই অংশ।’

লিটনের বিরুদ্ধে পাকিস্তান আক্রমণাত্মক ছিল বললেন এই পেসার, ‘আমরা লিটনকে আউট করার সুযোগ তৈরি করেছিলাম, আমার বলেই দুইবার। আমরা ওকে আক্রমণাত্মক বোলিংই করেছি। এই ধরনের বোলিংয়ে রান যেমন আসে, আউটের সম্ভাবনাও তৈরি হয়। ফিল্ডিং তো পরিস্থিতি অনুযায়ী সাজানো হয়।’


এই বিভাগের আরো খবর