শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

‘লুটপাটের টাকা উদ্ধার করে শিক্ষকদের বেতন হিসেবে দেওয়া হোক’

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত সরকারের আমলে বাংলাদেশের যত কোটি টাকা লুটপাট করা হয়েছে, এই টাকাগুলো উদ্ধার করে বর্তমান নন-এমপিও শিক্ষদের বেতন হিসেবে প্রদান করা হোক।সোমবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের লাগাতার অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।

সরকারের প্রতি প্রস্তাব জানিয়ে তিনি বলেন, বিগত সরকারের আমলে বাংলাদেশের যত কোটি টাকা লুটপাট করা হয়েছে এই টাকাগুলো উদ্ধার করে, এই শিক্ষদের বেতন হিসেবে প্রদান করা হোক। আর এখানে যে শিক্ষকরা অবস্থান করছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের নেতাদের দেখা করার সুযোগ দেওয়া হোক। আলাপ আলোচনা করে ননএমপিও শিক্ষকদের দাবি মেনে নেওয়া হোক। যত তারাতাড়ি এই সমস্যার সমাধান হবে, ততো তারাতাড়ি জাতি সুন্দর একটা শিক্ষাব্যবস্থা ফিরে পাবে। তাই আমি অনুরোধ করবো, আর সময় না নিয়ে যত দ্রুত সম্ভব শিক্ষকদের এই দাবি মেনে নেয়ার জন্য।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি থেকে এমপিও’র দাবিতে  জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের শিক্ষকরা।


এই বিভাগের আরো খবর