রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শাওন ও সাবাকে ছেড়ে দিলো ডিবি

ডেস্ক নিউজ
আপডেট : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক হওয়া জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।তালেবুর রহমান জানান, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এখনও তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি।

এর আগে, একই দিন দুপুরে শাওন এবং সাবাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি পুলিশ আটক করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে মামলা করা হবে কিনা, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, জানান ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

শুক্রবার সন্ধ্যায় শাওনকে তার ধানমণ্ডির বাসা থেকে আটক করা হয়। এর কয়েক ঘণ্টা পর মধ্যরাতে সোহানা সাবাকেও আটক করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, সোহানা সাবা সম্প্রতি ‘আলো আসবেই’ নামক আওয়ামী লীগপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন এবং তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।


এই বিভাগের আরো খবর