শরীর সুস্থ রাখতে রোজকার খাদ্যতালিকায় রুটি রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা। তবে একঘেয়ে আটা বা ময়দার রুটি খেতে ভাল লাগে না অনেক সময়েই। তাই রোজের রুটিকেও মুখরোচক বানাতে পারেন নানা উপায়ে। এখন শীতকালে নানা রকম সব্জি পাওয়া যাচ্ছে বাজারে। তাই দিয়েই বানিয়ে ফেলুন রুটি। স্বাদও বদলাবে আবার ভরপুর পুষ্টিও পাবেন।
১৫০ গ্রাম পালং শাক
১০০ গ্রাম কড়াইশুটি
৬-৮টি কাজুবাদাম
২-৩ কোয়া রসুন
৫০ গ্রাম দই
১৫০ গ্রাম পনির
১০০ গ্রাম বাজরার আটা
১০০ গ্রাম বেসন
১ চামচ জোয়ান
নুন স্বাদমতো
সমস্ত সব্জি ধুয়ে ছোট টুকরো করে কেটে ভাল করে সিদ্ধ করে নিন। এ বারে মিক্সারে সিদ্ধ করা সব্জির সঙ্গে দই, কাঁচালঙ্কা ও রসুন যোগ করে ভাল করে বেটে নিন। এ বার তার সঙ্গে পনির মিশিয়ে আবারও পেস্ট করে নিন। মিহি মিশ্রণ তৈরি করতে হবে।