আলোচনা সভায় সিএনজি-অটোরিকশা শ্রমিক দলের পক্ষ থেকে ১২টি দাবি জানানো হয়। এর মধ্যে ১০টি দাবিকে সমর্থন করে ড. আবদুল মঈন খান বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় আসতে পারলে এবং আমি কোনও দায়িত্ব পেলে সবার আগে আপনাদের যৌক্তিক দাবি পূরণে কাজ করবো।’
তিনি বলেন, ‘আমি আইটি মন্ত্রী ছিলাম। আইটি বাংলাদেশে প্রসারের জন্য আমিই সর্বপ্রথম কাজ করেছি। এ দেশের সাবমেরিন কেবল আমি খালেদা জিয়াকে দিয়ে উদ্বোধন করিয়েছি।’
আলোচনা সভায় আরও ছিলেন– বিএনপি চেয়াপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি ভিপি রুহুল আমীন মুন্সিসহ আরও অনেক নেতা।






