সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

ষড়যন্ত্রের মূল হোতা কারা, এখন মানুষ জানে: ফারুক

ডেস্ক নিউজ :
আপডেট : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র শুরু হয়েছে এবং সেই ষড়যন্ত্রের মূল হোতা কারা, তা এখন দেশের মানুষ জানে।শুক্রবার (১৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটরচালক দলের আয়োজনে মানববন্ধনে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন। কিন্তু এখনও দিন-তারিখ জানাননি। দেরির কারণ হলো গোপালগঞ্জের সাম্প্রতিক নৃশংসতা। জনগণের নজর অন্যদিকে ঘোরাতে চায় তারা। আমরা এখনও অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখছি, সমর্থন প্রত্যাহার করিনি।

তিনি বলেন, বিশ্বাস করি, অন্তর্বর্তী সরকার গণতন্ত্র ফিরিয়ে আনবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে। বাংলাদেশের মানুষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। সেই নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এই প্রক্রিয়ায় যারা ব্যর্থতা তৈরি করছে, তাদের খুঁজে বের করতে হবে।

মানববন্ধনে আরও ছিলেন– বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


এই বিভাগের আরো খবর