বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার সংবাদ সম্মেলনে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ট্যামি ব্রুসে কাছে জানতে চাওয়া হয়- মার্কিন গোয়েন্দা প্রধান টুলসি গ্যাবার্ড বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দেশে ইসলামি উগ্রপন্থা বাড়ছে এবং একটি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে। যদিও তিনি সরাসরি মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দায়ী করেননি, তবে ইউনুস এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন এবং বলেছেন এগুলো সত্য নয়। তবে ঠিক গতকালই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বড় ধরনের খেলাফতপন্থী সমাবেশ হয়েছে।