শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

সউরি মরদেহের ময়নাতদন্ত ছাড়া কোন মন্তব্য না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সউরি মরদেহের ময়নাতদন্ত ছাড়া কোন মন্তব্য করা যাবে না। তার মৃত্যুর বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তের রিপোর্ট এবং ময়নার তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই বিস্তারিত জানা যাবে। রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।  তিনি বলেন পুলিশের মনোবল পুরোপুরি ফিরে এসেছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এ সরকারের আমলে গুম, বিচার বহির্ভূত হত্যাকান্ড   এবং আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে কোন মৃত্যুর ঘটনা নেই। আইনখলা পরিস্থিতি দিনকে দিন উন্নত হচ্ছে, জনপ্রত্যাশা পূরণের জন্য আমাদের আরো উন্নতি করতে হবে। নাটোরে ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন সবার জন্য সমান।  এমপি পুত্রকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়েছে। ঠাকুরগাঁও উপনির্বাচন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই, জনগণ মানবে না। শেখ হাসিনার  দেশে ফিরলেই তার বিরুদ্ধে আইনানুগ  ব্যবস্থা নেয়া হবে।
এর আগে সকালে রাজশাহী সারদা পুলিশ একাডেমীতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ২০০৬ সালের ৪৩তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচ এর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সময়ে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রচলিত অপরাধের পাশাপাশি সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, আর্থিক জালিয়াতি, মাদক সংক্রান্ত অপরাধ,  মানব পাচার এবং সংঘবদ্ধ অপরাধ  মোকাবেলায় পুলিশের জন্য নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় কেবল প্রচলিত অভিজ্ঞতা যথেষ্ট নয়। প্রয়োজন আধুনিক প্রযুক্তির ব্যবহার, তথ্য  বিশ্লেষণ ও বৈজ্ঞানিক তদন্ত, অপরাধের ধরন সম্পর্কে হালনাগাদ জ্ঞান এবং আন্ত:প্রতিষ্ঠানিক সহযোগিতা।  তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং দেশে শান্তি প্রতিষ্ঠা করা। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ভঙ্গুর অবস্থা থেকে ক্রমান্বয়ে পুলিশ আজকের পর্যায়ে উন্নীত হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আইন প্রণয়ন, জনবল বৃদ্ধি, যানবাহন ক্রয়, উপযুক্ত প্রশিক্ষণ, অবকাঠামো নির্মাণ এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদানের মাধ্যমে পুলিশ বাহিনীকে একটি দক্ষ, আধুনিক, যুগোপযোগী, সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি শিক্ষানবিশ অফিসারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছে প্রত্যাশা, আপনারা সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থাকবেন। অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, নিরপরাধ ব্যক্তির অধিকার সুরক্ষিত রাখবেন এবং তদন্ত ও 8আইন প্রয়োগের প্রতিটি পর্যায়ে নিরপেক্ষতা বজায় রাখবেন। মনে রাখবেন, আমাদের লক্ষ্য শুধু অপরাধ সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেওয়া নয়; বরং এমন পরিবেশ গড়ে তোলা, যেখানে অপরাধ সংঘটিত হওয়ার ঝুঁকি কমে আসে এবং মানুষ নিরাপদে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
সমাপনী কুচকাওয়াজে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ৮৪ জন ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের ১৬২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। এ সময় মঞ্চে তার সাথে ছলিনে পুলশি মহাপরর্দিশক আলী হোসেন ফকির এবং পুলশি একাডমেরি প্রন্সিপিাল  মাইনুল হাসান।
২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে নিজ নিজ ইউনিটে যোগদান করবেন এবং ৪৩তম ক্যাডেট এসআই তাদের ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশ এসআই (নিরস্ত্র) হিসেবে বিভিন্ন ইউনিটে পদায়িত হবেন।


এই বিভাগের আরো খবর