লিগের শেষ রাউন্ডের ম্যাচে ব্রাইটনের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের এক পর্যায়ে ব্রুনোর নেওয়া দুর্দান্ত এক কর্নার কিক থেকে হেডের সাহায্যে বল জালে জড়ান প্যাট্রিক ডরগু। আর এই গোলের সূত্র ধরেই অ্যাসিস্টের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি।
২০২০ সালের জানুয়ারিতে ৬৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্পোর্টিং লিসবন থেকে ওল্ড ট্রাফোর্ডে আসা ব্রুনো ফার্নান্দেসের জন্য এবারের মৌসুমটি ছিল স্বপ্নের মতো। অ্যাসিস্টের রেকর্ডের পাশাপাশি এই মৌসুমে তিনি নিজে করেছেন ৮টি গোল এবং দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ শনিবারই জিতে নিয়েছেন প্রিমিয়ার লিগের প্লেয়ার অব দ্য সিজনের পুরস্কার।
তিনি আরও বলেন, ‘আমার পাসের পর সতীর্থরা যদি বল জালে জড়াতে না পারত, তবে এই রেকর্ড কখনোই হতো না। নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে ব্রায়ান এমবেউমো গোল করেছিল বলেই আমার ২০তম অ্যাসিস্টটি হয়েছিল। তাই সব কৃতিত্ব ফিনিশারদেরই প্রাপ্য।’







