মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সরকার তৎপর থাকলে ১৩ তারিখে হুমকি দেওয়ার সাহস পেত না : রিজভী

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

জুলাই সনদ বাস্তবায়ন না হলে কেউ কেউ বলছেন ২০২৯ সালে নির্বাচন হবে। এ তো ফ্যসিবাদি কণ্ঠস্বর। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের টাকা, পদ্মা সেতুর টাকা, ফ্লাই ওভারের টাকা, সবকিছুর টাকা আছে আওয়ামীলীগের কাছে। যা দিয়েই নাশকতা তৈরি করে একটা চোরা রাস্তা করছে আওয়ামী লীগ। আর নাশকতা তৈরিতে ভারত থেকে অডিও বার্তা দিচ্ছে শেখ হাসিনা। ভিন্ন পথে আবারও তারা ক্ষমতায় আসার দিবার স্বপ্ন দেখছে। মঙ্গলবার সন্ধ্যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে আয়োজিত, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় রুহুল কবির বলেন, পলাতক নেতারা কখনো সুস্থচিন্তা করতে পারেনা। তারা একটার পর একটা কু চিন্তা, ষড়যন্ত্র করবেই। আমরা ড.ইউনুসকে বলেছি যারা দোসর আছে তাদের বিষয়ে সতর্ক থাকুন, কিন্তু সামগ্রিকভাবে তারা সেটা করতে পারেনি। সরকার আরো বেশি তৎপর থাকলে ১৩ তারিখে দোসরা এ ধরনের হুমকি দেওয়ার সাহস পেত না।

বিএনপির সিনিয়র যুগ্মসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রশাসন বিএনপি বা ছাত্রদলের কিছু দেখলেই হামলে পড়ছে। এর আগে তিনি ৭ নভেম্বর নিয়ে আলোচনায় দেশের বহুদলীয় গণতন্ত্রে বিএনপির আবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। সাম্প্রতিক রাকসু নির্বাচন নিয়ে হতাশ হবার কিছু নেই মনে করেন তিনি, ছাত্রদের বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সহ অবস্থান তৈরি হয়েছে যা গেল ১৬-১৭ বছরে ছিল না। ফ্যাসিবাদের ছোঁবলে বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোও আক্রান্ত হয়েছিলো। যেখানে ছাত্রদল সহপাঠীদের নিয়ে বসতেও পারেনি।
এর আগে, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ডা: তৈহিদুর রহমান আওয়াল। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।


এই বিভাগের আরো খবর