মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

সরকারকে যারা নিরাশ করতে চায়, তাদের বের করে দেন : ফারুক

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে বলেছেন, আপনাদের আশেপাশের কিছু লোক আপনাদেরকে নিরাশ করার পরিকল্পনা করছে। এদেরকে সতর্ক করে দেন অথবা বের করে দেন। তিনি বলেন, নির্বাচন বানচাল করার জন্য যারা ষড়যন্ত্র করছে, তাদের সেই ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমাদের ঐক্য থাকতে হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে।’

বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘বাংলাদেশ প্রজন্ম ৭১’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপট: সাংবিধানিক অধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আজকে যারা বড় বড় কথা বলেন, সেকেন্ড রিপাবলিক, গণপরিষদের নির্বাচন, কমিশনার ও ইউনিয়ন পরিষদের মেম্বারদের নির্বাচনের কথা বলছেন— তাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশে বিএনপিকে আন্ডার-ইস্টিমেট করার সুযোগ নেই।’

বাংলাদেশ প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে এসময় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।


এই বিভাগের আরো খবর