সরেজমিনে দেখা গেছে, সুপ্রিম কোর্টের মাজার গেট ও মৎস্য ভবন গেটের প্রবেশ পথে অসংখ্য সেনা, পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তারা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছেন। আর এসব গেটে সেনাবাহিনীর বেশ কয়েকটি সাঁজোয়া যান রাখা হয়েছে।এদিকে আজ বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রিটের আদেশ দেবেন।






