বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় আটজনকে আটক করে বিএসএফ। যাদের আটক করা হয় তারা হলেন— মো. হারুন (৩০), রুপা রানী (২৮), সামসুল আলমের স্ত্রী (২২), অনাদি রঞ্জন পরামানিক (৪২), জান্নাত বেগম ওরফে জিনতা বেগম (২৯), নীপা (৩৯), মো. ইকরামুল বিশ্বাস (২৪) এবং তার স্ত্রী মোছা. রহিমা খাতুন (২৪)।
বুধবার বিকেল ৬টার দিকে ভারতের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশের তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডারের নেতৃত্বে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।